নারায়ণগঞ্জ-রূপগঞ্জের এশিয়ান হাইওয়ের (বাইপাস) বোলাকান্দাইল এলাকায় শনিবার রাতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালে পড়ে গিয়ে ৭ জন মারা গেছেন। আহত হয়েছেন আরো ৪ জন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, নওগাঁর পত্নীতলা থেকে চট্রগ্রামগামী একটি সবজিবাহী ট্রাক ঢাকা বাইপাস সড়কের রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় গিয়ে নিয়ন্ত্রণ হাড়িয়ে উল্টে যায়। এ সময় ট্রাকের ওপরে থাকা ১০/১২ জনের মধ্যে ৭ জন ঘটনাস্থলেই মারা যান। পরে এলাকাবাসী আহত ৪ জনকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে প্রাথমিকভাবে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, হতাহতরা সবাই ঈদের ছুটি শেষে এ ট্রাকে করে কর্মস্থলে যোগ দিতে চট্টগ্রামে উদ্দেশ্যে যাচ্ছিলন। পথিমধ্যে তারা রূপগঞ্জের মদনপুর-ভুলতা-গাজীপুর সড়কে দুর্ঘটনার শিকার হন। পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করতে সক্ষম হয়েছে।
জানা গেছে, উদ্ধার করা মরদেহ রাতে রূপগঞ্জ থানায় রেখে সকালে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।