জেলার খবর

চট্টগ্রামের মতো রাস্তার দুরবস্থা কোথাও নেই

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

চট্টগ্রামের মতো রাস্তার দুরবস্থা দেশের কোথাও নেই— এ কথা উল্লেখ করে দেশি-বিদেশি পর্যটকদের চট্টগ্রামে ঘুরতে যাওয়া নিয়েও সংশয় প্রকাশ করেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার চট্টগ্রামে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) একটি প্রচারমূলক কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ভাঙাচোরা রাস্তা, ময়লা-আবর্জনা, যত্রতত্র বিলবোর্ড, বিশৃঙ্খলভাবে যানবাহন চলাচল সব মিলিয়ে বন্দরনগরী চট্টগ্রাম বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।

মন্ত্রী আরো বলেন, দায়িত্ব পেলে সিটি করপোরেশন কিংবা স্থানীয় সরকারের আওতাধীন এসব রাস্তার মেরামত কাজ করে দেবেন।

এছাড়া, নগরীতে ব্যাটারিচালিত অটোরিকসা এবং লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে অভিযান চালু রাখতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন ওবায়দুল কাদের।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ