জেলার খবর

শতাধিক যাত্রী নিয়ে পদ্মায় লঞ্চ ডুবি

লঞ্চ ডুবি
লঞ্চ ডুবি

কাওড়াকান্দি থেকে মাওয়া আসার পথে প্রায় দুই শতাধিক যাত্রী নিয়ে পদ্মা নদীতে একটি লঞ্চ ডুবে গেছে।

সোমবার সকাল ১১টার দিকে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটের মাঝ পদ্মায় উত্তাল ঢেউয়ের তোড়ে পিনাক-৬ নামের লঞ্চটি ডুবে যায়। তবে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিআইডব্লিউটিসির মাওয়া অঞ্চলের ব্যবস্থাপক (বাণিজ্য) আবদুল আলীম বলেন, লঞ্চটি মাওয়া আসার পথে মাঝ নদীতে ডুবে যায়। কেবল লঞ্চের ছাদে থাকা কিছু যাত্রী উদ্ধার করা গেছে। অন্যদের উদ্ধারে বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএর টাগ-বোটের (একপ্রকার জাহাজ) সাহায্যে চেষ্টা চালানো হচ্ছে।

মাওয়া নদী বন্দরের ট্রাফিক ইন্সপেক্টর জাহাঙ্গীর ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, লঞ্চটি কাওড়াকান্দি থেকে যাত্রী নিয়ে মাওয়ার দিকে আসছিল। লঞ্চটিতে কয়েক শত যাত্রী ছিল। তাদের বেশির ভাগই ঈদের ছুটি শেষে ঢাকা ফিরে যাচ্ছিলেন।

তিনি আরো বলেন, দুর্ঘটনার পরপরই আশপাশে থাকা লঞ্চ ও সি বোটের মাধ্যমে ডুবে যাওয়া লঞ্চের যাত্রীদের উদ্ধার করা হচ্ছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ