জেলার খবর

খুলনায় ‘বন্দুকযুদ্ধে’ একজনের মৃত্যু

খুলনা
খুলনা

খুলনার ফুলতলা উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে পূর্ববাংলা কমিউনিষ্ট পাটির আঞ্চলিক নেতা মনিরুল শেখ মারা গেছেন। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোররাতে খুলনার ফুলতলা উপজেলায় ধোপাখোলা এলাকায় এ ঘটনা ঘটে ।

খুলনা জেলা গোয়েন্দা পুলিশের ওসি রোকনুজ্জামানের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ৬টি হত্যাসহ একাধিক মামলার আসামি পূর্ববাংলা কমিউনিষ্ট পার্টির নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসি মনিরুল শেখকে গতকাল রাতে নড়াইল থেকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে মনিরুলের দেয়া তথ্য মতে রাত আনুমানিক পৌনে ৩টার দিকে চরমপন্থী নেতা মনিরুল শেখকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য ফুলতলার ধোপাখোলা এলাকায় পৌঁছালে মনিরুলের সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও এ সময় পাল্টা গুলি চালালে মনিরুল পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ক্রস ফায়ারে ঘটনাস্থলে গুরুতর আহত হন তিনি।

পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ মনিরুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যে কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ