জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার উচনা সীমান্তের নান্দাইলে মঙ্গলবার ২৭৮/৫৮ পিলারের সংলগ্ন এলাকায় রাজু (২৭) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করে মরদেহ নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩ ব্যটালিয়ান কমান্ডার লে: কর্নেল আব্দুর রাজ্জাক তরফদার দেশটিভিকে জানিয়েছেন, আজ আনুমানিক রাত্রি ৩টায় গরু ব্যবসায়ী রাজু ২৭৮/৫৮ পিলারের সংলগ্ন এলাকায় ২’শ গজের মধ্যে ঢুকে পড়লে বিএসএফ তাকে গুলি করে হত্যা করে।
সকাল ১০টায় বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিকেলে মৃত রাজুর লাশ বিজিবির নিকট হস্তান্তর করা হবে বলে জাননো হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: