জেলার খবর

ভরাট ও দখলের ফলে নাব্যতা হারিয়েছে তুরাগ-বংশী-বালু

নাব্যতা হারিয়েছে তুরাগ
নাব্যতা হারিয়েছে তুরাগ

গাজীপুরের ওপর দিয়ে বয়ে যাওয়া তুরাগ, বংশী ও বালুসহ বেশিরভাগ নদ-নদী ভরাট আর দখলের ফলে হারিয়ে নাব্যতা। যেসব অংশে সামান্য পানিপ্রবাহ রয়েছে তাও শিল্প-কারখানার বর্জ্যের কারণে দূষিত হচ্ছে, তেমনি দূষিত হচ্ছে পরিবেশও।

গাজীপুরে গড়ে উঠেছে ছোটবড় কমপক্ষে দেড় হাজার শিল্প কারখানা। এসব কারখানার বিষাক্ত বর্জ্য প্রতিনিয়তই তুরাগ ও বালু নদীতে মিশে পানি দূষিত করছে।

এদিকে, দূষণের পাশাপাশি বেশিরভাগ জায়গা দখলের ফলে নদীও সংকুচিত হয়ে পড়ছে। এর ফলে গতিপথ পরিবর্তিত হয়ে নদী হারাচ্ছে নাব্যতা।

নদী দখল বন্ধ করতে উচ্ছেদ অভিযান চালানোর কথা জানিয়ে গাজীপুর জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম বলেন, ‘যদি অবৈধ স্থাপনা আবার গড়ে উঠে তাহলে আমরা আবার উচ্ছেদ অভিযান চালাবো। যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।’

দূষণ রোধের পাশাপাশি নদ-নদীর সীমানা নির্ধারণে সরকারের পক্ষ থেকে একটি টাস্কফোর্স গঠন করার কথাও জানান গাজীপুর জেলা প্রশাসক।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ