জেলার খবর

এ দেশের জন্য পদ্মা সেতুর গুরুত্ব অপরিসীম: মজিনা

ড্যান ডব্লিউ মজিনা
ড্যান ডব্লিউ মজিনা

দেশের উন্নয়নের জন্য পদ্মা সেতুর গুরুত্ব অপরিসীম— বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সফরে আসার পর এ অঞ্চলের জন্য সেতু হওয়া কতটা জরুরি বোঝা যাচ্ছে— জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা।

বুধবার চার দিনব্যাপী বৃহত্তর ফরিদপুরে সফরের অংশ হিসেবে দুপুরে চেম্বার অব কর্মাস মিলনায়তনে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন তিনি।

মজিনা বলেন, বর্তমান সরকার এই সেতুর কাজ শুরু করেছে। সেতু নির্মাণের অর্থায়নের জন্য বিশ্বব্যাংক, জাইকা, এডিবি, ইসলামী উন্নয়ন ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্তরাষ্ট্র সরকার কথা বলেছে, আর চেষ্টা চালিয়েছে প্রকল্পটি সফল করার জন্য।

তিনি বলেন, পদ্মা সেতু হলে সম্প্রতি নদীতে সংঘটিত মর্মান্তিক লঞ্চ ডুবির মতো ঘটনা হয়তো এড়ানো যেত।

খুব শিগগিরই বস্ত্র ও গার্হস্থ্য সামগ্রী রপ্তানিখাতে এশিয়ার সবচেয়ে বড় দেশ হবে বাংলাদেশ— এ খাতে চীনকেও ছাড়িয়ে যাবে এদেশ বলে তিনি মন্তব্য করেন।

ফরিদপুরের চেম্বারের সভাপতি আওলাদ হোসেন বাবরের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ. কে আজাদ, বিসিআই পরিচালক মিজানুর রহমান, বাংলাদেশে ইউএসএআইডির মিশন পরিচালক ইয়ানিনা জারুজেলস্কি ও রাষ্ট্রদূতের স্ত্রী গ্রেসি মজিনা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ