নারায়ণগঞ্জে ৭ খুনের ঘটনায় র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন- র্যা ব-১১ এর দুই সদস্যকে জিজ্ঞাসাবাদ করছে হাইকোর্টের নির্দেশে গঠিত প্রশাসনিক তদন্ত কমিটি।
বুধবার বিকেল ৩টায় জেলা সার্কিট হাউজে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তদন্ত কমিটির প্রধান মো. শাহ্জাহান আলী মোল্লার নেতৃত্বে সাত সদসের তদন্ত কমিটি র্যা ব-১১ এর উপ-সহকারী পরিচালক আব্দুস সালাম ও সদস্য আব্দুস সামাদ তাদেরকে জিজ্ঞাসাদ শুরু করেন।
প্রসঙ্গত, এর আগে গত ২২ জুলাই নারায়ণগঞ্জে ৭ খুনের ঘটনায় পৃথক দুটি মামলায় সাক্ষী হিসেবে নারায়ণগঞ্জ জ্যেষ্ঠর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনোয়ারা বেগমের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করা হয়। ঘটনার দিন র্যা বের যে টিম সাত জনকে অপহরণ করে স ওই টিমে আব্দুস সামাদ ও আব্দুস সালামও ছিলো। তারা ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে সাক্ষ্য দেন।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, জেষ্ঠ্য আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণের তিন দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
ওই ঘটনায় নিহতের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ফতুল্লা মডেল থানায় কাউন্সিলর নূর হোসেনকে প্রধান আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।
এদিকে, জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল হত্যার ঘটনায় ফতুল্লা মডেল থানায় পৃথক মামলা দায়ের করেন। এ
ই ঘটনায় র্যা বের সাবেক তিন কর্মকর্তা লে.কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন এবং লে. কমান্ডার এম এম রানা আদালতে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আর হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।