সিলেটের গোলাপগঞ্জে সুরমা নদীতে খেয়া পারাপারের সময় নৌকাডুবিতে ৬ জন নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে গোলাপগঞ্জ থেকে বাঘা এলাকায় বাড়ি ফেরার সময় দমকা হাওয়ার কবলে পড়লে নৌকাটি গোলাপগঞ্জ ও কান্দিগাও এলাকার মাঝখানে ডুবে যায়।
নৌকায় এ সময় চারটি মোটরসাইকেলসহ ১৫/১৬ জন যাত্রী ছিলেন। ৭/৮ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ রয়েছেন বাঘা ইউনিয়ন পরিষদের চার নং ওয়ার্ডের সেবুল নামের এক ইউপি সদস্যসহ আরো ৬/৭ জন যাত্রী।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: