ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদীর আমতলায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন মারা গেছেন। আহত হন অর্ধশতাধিক।
পুলিশ জানিয়েছে, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে নরসিংদী থেকে ভৈরবগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (গোয়েন্দা) মোখলেসুর রহমান জানান, দুর্ঘটনার পর আগুন লেগে ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে নেয়ার পথে ৫ জন মারা যান। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: