সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা সীমান্তের বিপরীতে পানিতর এলাকায় বৃহস্পতিবার ভোরে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নাজমুল ইসলাম (৩৫) নামে একজন বাংলাদেশি আহত হয়েছেন।
ভোমরা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্পের সুবেদার নূর ইসলামের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ভোমরা সীমান্তের ২ নম্বর মেইন পিলারের কাছে পানিতর বিএসএফ ক্যাম্পের সদস্যরা ভোর পৌনে ৬ টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় নাজমুলকে ফেলে রেখে যায়।
আহত নাজমুলের মা আয়েশা বেগম বলেন, নাজমুল ভোমরা স্থল বন্দরের একজন শ্রমিক। সীমান্ত থেকে ধরে নিয়ে বিএসএফ সদস্যরা তাকে গুলি করেছে।
পরে খবর পেয়ে বিজিবি সদস্যরা নাজমুলকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: