জেলার খবর

সীতাকুণ্ডে বাস-ট্রাকের সংঘর্ষে ৪ জনের মৃত্যু

চট্টগ্রাম
চট্টগ্রাম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের হাতিলোটা মোড়ে শুক্রবার বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সংখ্যা বেড়ে ৪ জনে পৌঁছেছে। দুর্ঘটনায় আহত হয়েছেন ৩০ জন। এরমধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল বাসটি আর ট্রাকটি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। হাতিলোটা এলাকায় ট্রাকটি একটি বাসকে অতিক্রম গেলে এগিয়ে আসতে থাকা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই বাসের চালক, চালকের সহযোগী ও অজ্ঞাত এক নারী মারা যান।

আহত ব্যক্তিদের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিত্সা কর্মকর্তা আব্দুস সালাম বলেন, আহত ব্যক্তিদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ