জেলার খবর

সুন্দরবনে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

সুন্দরবন
সুন্দরবন

খুলনার কয়রা উপজেলার সুন্দরবনসংলগ্ন ঝপঝপিয়া নদীর ভুতুরমুড়ির চর অঞ্চলে বৃহস্পতিবার রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোক্তারুল ঢালী নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৮টি বন্দুক, ৬টি বোমা, ১৬টি গুলি ও ৪টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

পুলিশের দাবি, তিনি সুন্দরবনের বনদস্যু হিসেবে পরিচিত মোক্তার বাহিনীর প্রধান।

খুলনা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামানের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে কয়রা উপজেলার মোস্তফার মোড় থেকে পুলিশ মোক্তারকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদ মধ্য রাতে মোক্তারকে সঙ্গে নিয়ে পুলিশ অস্ত্র উদ্ধার অভিযান চালায়।

মোক্তারকে নিয়ে মুড়িরচরে পৌঁছালে মোক্তার বাহিনীর সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ও বোমা ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ ‘বন্দুকযুদ্ধের’ সময় একপর্যায়ে মোক্তার গুলিবিদ্ধ হন।

ওসি রোকনুজ্জামান বলেন, গুলিবিদ্ধ মোক্তারকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

কয়রা থানার ওসি সুবীর দত্ত বলেন, মোক্তারের বিরুদ্ধে অস্ত্র ও অপহরণ মামলাসহ ১২টিরও বেশি মামলা আছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ