শরীয়তপুরের রাজগঞ্জ বাজারে শুক্রবার ভোরে ভয়াবহ আগুনে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।
প্রতক্ষ্যদর্শীদের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ফজরের নামাজ আদায় করে বাড়ি ফেরার সময় বাজারে আগুন দেখতে পেয়ে তারা দমকল বাহিনীকে খবর দেন। পরে শরীয়তপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাজারের একটি খাবার হোটেল থেকে আগুনের সুত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারনা করছে দমকল বাহিনী।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: