জেলার খবর

লিবিয়ার ক্ষেপণাস্ত্র হামলা কেড়ে নিল ৫ বাংলাদেশিকে

৫ বাংলাদেশি
৫ বাংলাদেশি

লিবিয়ার ত্রিপোলীতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫ বাংলাদেশির মধ্যে তিন জনের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলায়। গত বুধবার লিবিয়ার ত্রিপোলীতে পৃথক দুটি ক্ষেপণাস্ত্র হামলায় মারা যান তারা।

দেড় বছর আগে বাড়ির জায়গা বিক্রি ও ঋণ করে লিবিয়ায় গিয়েছিলেন মাদারীপুরের রাজৈর উপজেলার মুরাদ মোল্লা ও চাচাতো ভাই মিলন শেখ। রক্ত পানি করা শ্রমে উপার্জিত অর্থ বাড়িতে পাঠিয়ে শোধ করেছিলেন ঋণের টাকা।

তিন মাস আগে জীবিকার তাগিদে আরেক ভাই মশিউরকেও লিবিয়ায় নিয়ে যান তারা। মাস খানেকের মধ্যেই দেশে ফেরার কথা থাকলেও আর ফেরা হলো না তাদের। সন্তানকে হারিয়ে দিশেহারা পিতা-মাতা। নিহতদের মরদেহ ফিরিয়ে আনার দাবি এলাকাবাসীর।

নিহত আরেক হতভাগ্যের বাড়ি যশোরের ঝিকরগাছায়। আগামী মাসে বেতন পেয়ে দেশে চলে আসতে চেয়েছিলেন তিনিও। কিন্তু তাদের আর ফেরা হলো না। তাদের মৃত্যুর খবর পৌঁছানোর পর পরিবারগুলোতে চলছে শোকেরমাতম। কোনো সান্তনা যেন নেই এ শোকের।

সাত বছরের নাঈম ও দুই বছরের আনিকা এখনও বুঝে উঠতে পারেনি যে তাদের বাবা আরমান গাজী আর নেই। দুর্ঘটনার একদিন আগেও মুঠফোনে বলেছিলেন সামনের মাসের বেতন পেয়ে দেশে চলে আসতে চান তিনি। তার মৃত্যুতে সন্তানদের ভবিষ্যত নিয়ে শঙ্কিত স্ত্রী নাজমা। আরমানের মরদেহ ফেরত চান বৃদ্ধ পিতা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ