জেলার খবর

নাটোরে ট্রেনের ধাক্কায় নছিমনের ৩ যাত্রী নিহত

নাটোর
নাটোর

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেসের ধাক্কায় নছিমনের থাকা একই পরিবারের তিন জন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ছয় জন।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ইয়াসিনপুর বটতলার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তারা হলেন: সাজেদা বেগম, তার শাশুড়ি জুলেখা বেওয়া ও সাজেদার দাদি সুন্দরী বেওয়া। তাদের বাড়ি নাটোর সদর উপজেলার পাইকোরদল গ্রামে।

প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, পার্বতীপুর থেকে রাজশাহী যাচ্ছিল বরেন্দ্র এক্সপ্রেস। দুপুর সাড়ে ১২টার দিকে বাগাতিপাড়া উপজেলার ইয়াসিনপুর রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর বটতলা মোড় রেলগেট এলাকায় ট্রেনটি একটি নছিমনকে ধাক্কা দেয়। ওই রেলগেটে কোনো প্রতিবন্ধক ছিল না। ঘটনার সময় যাত্রীবাহী নছিমনটি রেললাইন পার হচ্ছিল।

পুলিশ জানায়, নয় জন যাত্রী নিয়ে নছিমনটি নাটোরের পাইকোরদল গ্রাম থেকে বাগাতিপাড়া যাচ্ছিল। সংঘর্ষে ঘটনাস্থলেই তিন জন যাত্রী নিহত হন। আহত হন ছয় জন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেছে। আহত ব্যক্তিদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

নাটোর স্টেশনের মাস্টার অশোক চক্রবর্তী বলেন, বটতলা মোড় রেলগেটে কোনো প্রতিবন্ধক ও পাহারাদার ছিলেন না।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, দুর্ঘটনার পর মরদেহ স্বজনেরা নিয়ে গেছেন। আমরা ঘটনাটি রেলওয়ে থানাকে জানিয়েছি। তারা এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ