জেলার খবর

অজ্ঞাত ১২ যাত্রীর মরদেহ দাফন

পিনাক-৬ সন্ধান চলছে
পিনাক-৬ সন্ধান চলছে

মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে লঞ্চডুবির ঘটনায় উদ্ধার হওয়া অজ্ঞাত ১২ যাত্রীর মরদেহ শুক্রবার দাফন করা হয়েছে। আরও ৫টি মৃতদেহ শিবচরের পাচ্চর সরকারি প্রাথমিক বিদ্যালয় তথ্য কেন্দ্রে রাখা হয়েছে। সনাক্ত না হওয়া এগুলোর মধ্যে ৩ জনের মরদেহ বাদ আছর দাফন করা হয়েছে শিবচর পৌর কবরস্থানে।

মরদেহগুলোতে পচন ধরায় তা সনাক্ত করা যাচ্ছে না। দাফনের আগে এগুলোর ডিএনএ নমুনা সংরক্ষণ করা হচ্ছে বলে তথ্য কেন্দ্র থেকে জানানো হয়েছে।

লঞ্চ পিনাক-৬ ডুবে যাওয়ার পর থেকেই নিখোঁজদের সন্ধানে এ ঘাট থেকে ও ঘাট চষে বেড়াচ্ছেন স্বজনেরা। সোমবার ভয়াবহ এ লঞ্চডুবির ঘটনায় ঘাটে ঘাটে যেমন স্বজনদের আহাজারি তেমনি শোক নেমে এসেছে দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায়।

লঞ্চডুবির ঘটনায় শুধু মাদারীপুরেই নিখোঁজ রয়েছে ৬৩ জন। এরমধ্যে ছয়টি পরিবারের সব সদস্য এখনো নিখোঁজ। শিবপুর পাচ্চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তথ্য কেন্দ্রে শুক্রবার বিকেল পর্যন্ত ৩৫টি মরদেহ আসে। এরমধ্যে ১৮টি মরদেহ সনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

পচন ধরে চেহারা বিকৃত হয়ে যাওয়ায় পোশাক কিংবা অন্য কোনো ব্যক্তিগত চিহ্ন দেখে সেগুলোকে সনাক্ত করেছেন স্বজনেরা। ১২টি মরদেহ সনাক্ত করতে না পারায় বাদ জুমা পৌর কবরস্থানে দাফন করা হয়েছে। এখনো সনাক্ত হয়নি ৫টি মৃতদেহ।

মাওয়া তথ্য কেন্দ্রে নিখোঁজদের তালিকায় রয়েছে এখনো ১৩৫ জন। মৃতদেহগুলো দাফনের আগে ডিএনএ নমুনা রাখা হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ