জেলার খবর

গাজীপুরে বেক্সিমকোর গুদামে আগুন

বেক্সিমকোর গুদামে আগুন
বেক্সিমকোর গুদামে আগুন

গাজীপুর সদর উপজেলার চক্রবর্তী এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে ক্রিসেন্ট ফ্যাশন ডিজাইন লিমিটেড কারখানার গুদামে রোববার ভোর রাতে অগ্নিকাণ্ডের ঘট না ঘটেছে। খবর পেয়ে সাভার ডিইপিজেড ও গাজীপুর ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট গিয়ে সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে আগুনের কারণ সম্পর্কে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

জয়দেবপুর থানাধীন চক্রবর্তী পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, ভোর পৌনে ৫টার দিকে কারখানাটির ভূগর্ভস্থ গুদামে আগুন লাগে। খবর পেয়ে গাজীপুর, কালিয়াকৈর, সাভার, সাভার ইপিজেড ও মিরপুর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে তাদের সঙ্গে আরো ৩টি ইউনিট যোগ দেয়।

ধারণা করা হচ্ছে, এ অগ্নিকাণ্ডে পার্কের গুদামে থাকা বিপুল পরিমাণ ফেব্রিক্স ও লুম মেশিন ক্ষতিগ্রস্ত হতে পারে।

এদিকে, আগুনের খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের কারখানার ভিতরে প্রবেশ করতে দেয়নি বেক্সিমকো গ্রুপের নিরাপত্তা কর্মীরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ