জেলার খবর

টাঙ্গাইলে দুপক্ষের সংঘর্ষে নিহত এক

টাঙ্গাইল
টাঙ্গাইল

টাঙ্গাইলে রোববার দুপক্ষের সংঘর্ষে আব্দুল হক (৪৫) নামে এক চরমপন্থি নেতা নিহত হয়েছেন। এ সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে চর হুগড়ায় দু’দল চরমপন্থি ধারালো দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। এতে চমরপন্থি নেতা হক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। সংঘর্ষে আহত চরমপন্থিদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশংকাজনক। মরদেহ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি-আখেরুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত হক মিয়া দীর্ঘদিন ধরে চরমপন্থি দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করে আসছিল।

এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমুলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে জানান ওসি।

তার বিরুদ্ধে টাঙ্গাইল মডেল থানায় হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। তবে নিহত ও আহতরা সবাই তালিকাভুক্ত সন্ত্রাসী এবং চমরপন্থি নেতা ছিল বলে তিনি জানান।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ