সারাদেশে রোববার সড়ক দুর্ঘটনায় ৬ জন মারা গেছেন। জেলাগুলো হলো হবিগঞ্জ, কুষ্টিয়া, যশোর, ভোলা ও নোয়াখালী।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রোববার সকালে নবীগঞ্জ উপজেলার দেবপাড়ায় ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক চাপায় ছগিরা খাতুন নামের ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়। এতে উত্তেজিত এলাকাবাসী এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন।
সকালে কুষ্টিয়ার মিরপুরে যাত্রীবাহী বাসের চাকা খুলে খাদে পড়ে এক নারীসহ ২ জন মারা যান। যশোরের শার্শায় নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে একজন মারা যান। আহত হন কমপক্ষে ৩ জন।
এদিকে, ভোলা ও নোয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: