জেলার খবর

পিনাক-৬ এর উদ্ধার কাজ স্থগিত

পদ্মা লঞ্চডুবি
পদ্মা লঞ্চডুবি

মুন্সিগঞ্জে ডুবে যাওয়া পিনাক-৬ লঞ্চের উদ্ধার কাজ স্থগিত ঘোষণা করেছে মুন্সিগঞ্জের জেলা প্রশাসন। সোমবার জেলা প্রশাসক মো. সাইফুল হাসান পদ্মা রিসোর্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

তবে মরদেহ উদ্ধার কাজ চলবে এবং সেইসঙ্গে উদ্ধাকারী জাহাজ রুস্তম অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন জেলা প্রশাসক।

এদিকে, অনুসন্ধানকাজে ‘কাণ্ডারি-২’ ও ‘ভেসেল শিপ’ জরিপ-১০ ছাড়া নৌবাহিনী, কোস্ট গার্ড, বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের নৌযানগুলোকে তল্লাশি অভিযান থেকে প্রত্যাহার করা হয়েছে। বৈরি আবহাওয়ার কারণে অনুসন্ধান কাজ ব্যাহত হচ্ছে।

জেলা প্রশাসনের সর্বশেষ হিসাবে এ লঞ্চডুবির ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে ২৮ জনের পরিচয় পাওয়া গেছে। আর শনাক্ত করা যায়নি এমন ১৮ জনের মধ্যে ১৭ জনকে দাফন করা হয়েছে। বাকি থাকা একজনকে আজ শনাক্ত করা করা না গেলে বাদ আসর তাকে দাফন করা হবে। সরকারি হিসাবে এখনো নিখোঁজ রয়েছেন ৬১ জন।

গত সোমবার মাদারীপুরের শিবচর উপজেলার কাওড়াকান্দি থেকে দুই শতাধিক যাত্রী নিয়ে মাওয়া আসার পথে পিনাক-৬ ডুবে যায়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ