গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে ট্রলারডুবে তিন জন নিখোঁজ রয়েছেন।
কামারজানি ইউনিয়নের রায়দাসবাড়ির নুনগোলা চর থেকে সোমবার সকাল ১১টার দিকে পাটসহ ১০ জন যাত্রী নিয়ে কামারজানি হাটে আসার পথে ট্রলারটি ঘূর্ণি স্রোতের কবলে পড়ে। এতে ট্রলারটি ডুবে যায়।
এসময় স্থানীয় লোকজন সাত জনকে জীবিত উদ্ধার করেন। নিখোঁজ তিন জনকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: