ঈদ-উল আযহা ও দুর্গা পূজায় সড়ক পথে যাতায়াত নির্বিঘ্ন করতে এখন থেকেই সমন্বিত কর্মসূচি হাতে নেয়া হয়েছে বলে জানান যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে কাঁচপুর পর্যন্ত চার লেন সড়কের নির্মাণকাজ পরিদর্শনের সময় এ কথা বলেন তিনি।
কোরবানির ঈদের আগে সড়ক-মহাসড়কের পাশে কোনো পশুর হাঁট বসতে না দেয়ার জন্য সংশ্লষ্টদের নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, ঈদ-উল-ফিতরে সড়ক-মহাসড়কে যাতায়াতের সময় কোনো দুর্ভোগ পোহাতে হয়নি মানুষকে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: