নির্ধারিত সময়ের পরেও কর্মস্থলে উপস্থিত না পেয়ে চট্টগ্রাম বিআইডব্লিউটিএ'র অফিস পরিদর্শণ করতে গিয়ে দুই সহকারি পরিচালকসহ ৪ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছেন নৌ পরিবহণমন্ত্রী শাজাহান খান।
মঙ্গলবার সকালে চট্টগ্রামে বিআইডব্লিউটিএ'র অফিস পরিদর্শণ করতে যান মন্ত্রী। এসময় নির্ধারিত সময়ের এক ঘন্টা পরেও দুই সহকারি পরিচালক নয়ন শীল ও মোহাম্মদ সেলিম, নির্বাহী প্রকৌশরী সাজেদুর রহমান এবং উপ পরিচালক আলমগীর কবিরকে অনুপস্থিত পান তিনি।
তাদের বিরুদ্ধে সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ এনে তাৎক্ষনিকভাবে মন্ত্রী সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত দেন।
পরে বিআইডব্লিউটিএ'র ২০১৩ সালের আয়-ব্যয়ের হিসাব খতিয়ে দেখেন শাজাহান খান।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: