জেলার খবর

রংপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ৩, আহত ২০

রংপুর
রংপুর

রংপুর-কুড়িগ্রাম মহা সড়কের মীরবাগ স্থানে বুধবার যাত্রীবাহী বাস এবং পণ্যবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন মারা গেছেন এবং আহত হয়েছেন ২০ জন।

রংপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সিনিয়র ষ্টেশন অফিসার সাহিদুল ইসলামের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী শ্যামলী এন আর নামের নৈশ কোচ আজ সকাল সোয়া ৬টার দিকে মীরবাগের পার্টেক্স মিলের সামনে বিপরীত দিক থেকে আসা পণ্যবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয় এবং আহত হন ৩০ জন। এদের মধ্যে ১০ জন গুরুতর অবস্থায় রংপুর মেডিকেলে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান বলে জানান তিনি।

আহতদের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন রংপুর মেডিকেলের ভারপ্রাপ্ত চিকিৎসক।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ