ময়মনসিংহ শহরের টাউনহল মোড় থেকে বস্তাবন্দি অবস্থায় মঙ্গলবার রাতে পুলিশ কনস্টেবল সাইফুল ইসলামের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
কনস্টেবলের মৃতদেহ বস্তাবন্দি অবস্থায় বহন করছিলেন তার সাবেক স্ত্রী তাসলিমা ও তাসলিমার বর্তমান স্বামী কনস্টেবল আলাউদ্দিন। সাইফুল ইসলাম ঢাকা মহানগর পুলিশে কর্মরত ছিলেন।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদের সংবাদদাতাকে জানিয়েছেন, মঙ্গলবার রাতে ময়মনসিংহের কাচিঝুলি থেকে ব্যাটারিচালিত অটোরিক্সায় করে কলেজ রোডে আসে আলাউদ্দিন ও তাসলিমা। সেখান থেকে প্রাইভেটকার ভাড়া নিয়ে গাজীপুর আসছিল তারা। শহরের টাউন হল মোড়ে গাড়িতে মৃতদেহের গন্ধ পেয়ে প্রাইভেটকারের চালক ও স্থানীয়রা তাদের আটক করে।
পরে ঘটনাস্থলে গিয়ে আলাউদ্দিন ও তাসলিমাকে গ্রেপ্তার করে পুলিশ। পারিবারিক কলহের জের ধরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: