বিরোধীদল শান্তিপূর্ণ আন্দোলন করলে সরকার বাধা দেবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ্র।
বুধবার সকালে চাঁদপুরে মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট পরিদর্শন ও মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, অতীতের মত যদি সহিংস আন্দোলন করে তাহলে প্রশাসন মানুষের জীবন ও সম্পদ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে।
মন্ত্রী পরে চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউট ও নদী কেন্দ্রও পরিদর্শন করেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: