নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ানদহ ইউনিয়নের শালিকা গ্রামে বুধবার বজ্রপাতে আহম্মদ আলী নামে এক কৃষক মারা গেছেন। এ সময় আরো দুইজন আহত হয়েছেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি শফিকুল ইসলাম ও এলাকাবাসী আমাদের সংবাদাতাকে জানিয়েছেন, দুপুরে শালিকা গ্রামের কৃষক আহম্মদ আলী, আব্দুল হালিম ও জাহিদুল ইসলাম বাড়ির পাশে জমিতে পাট কাটতে যান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই আহম্মদ আলীর মৃত্যু হয়। আহত হন আব্দুল হালিম এবং জাহিদুল ইসলাম নামে অপর দুই কৃষক।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেছেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: