গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৩ জনেরই মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
গতকাল ব্রহ্মপুত্রের বিভিন্ন জায়গা অনুসন্ধান করে ২ জন নুনগোলা চরের তাসলিমা বেগম ও আইতুল্যা এবং বুধবার সোহরাব মিয়ার মৃতদেহ উদ্ধার করেছে তারা।
গত সোমবার গাইবান্ধার কামারজানি ইউনিয়নের নুনগোলা চর থেকে কামারজানি হাঁটে আসার সময় কড়াইবাড়ি চরে নৌকাটি ডুবে যায়। ওই দিন ৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও ৩ জন নিখোঁজ হন।
জেলা প্রশাসক এহছান এলাহী দেশ টিভিকে মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নৌকাডুবিতে নিহত ও ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতা দোয়া হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: