জেলার খবর

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই চলছে পাহাড় কাটার মহোৎসব

পাহাড় কাটা
পাহাড় কাটা

পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র ছাড়াই ময়মনসিংহের ধোবাউড়ায় চলছে পাহাড় কাটার মহোৎসব। সাদামাটির এসব পাহাড়ের গাছপালাও এরইমধ্যে কেটে ফেলা হয়েছে।

এতে এ খনিজ সম্পদ যেমন লুটপাট হচ্ছে তেমনি পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করছেন পরিবেশ বিশেষজ্ঞরা। অপরিকল্পিতভাবে পাহাড় কাটার কারণে এরই মধ্যে পাহাড় ধসে ঘটেছে প্রাণহানির মত ঘটনাও।

ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলার পুটিমাড়ি, মনসাপাড়া ও বেদীকুড়া গ্রামের বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে সাদামাটির অসংখ্য পাহাড়। সিরামিক সামগ্রীর কাঁচামাল হিসেবে এই সাদামাটি ব্যবহার করা হয়। বন বিভাগের অধীন এসব পাহাড়ে রয়েছে বৃক্ষরাজির সমারোহও।

পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র ছাড়াই স্থানীয় প্রভাবশালী মহল পাহাড় কেটে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। অনেক পাহাড়ের গাছপালাও কেটে ফেলা হয়েছে। এভাবে কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে পাহাড় কাটা হলেও প্রশাসন নিরব বলে অভিযোগ স্থানীয়দের।

অপরিকল্পিতভাবে পাহাড় কাটায় গত এক দশকে পাহাড় ধসে মারা গেছে দশজন। এভাবে চলতে থাকলে স্থানীয় জীববৈচিত্র হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন পরিবেশবীদরা।

এদিকে, পাহাড় কাটার প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ