জেলার খবর

সমাজকল্যাণমন্ত্রীর বক্তব্য অপছন্দ করল অর্থমন্ত্রী

আবুল মাল আবদুল মুহিত
আবুল মাল আবদুল মুহিত

সাংবাদিকদের সম্পর্কে সমাজকল্যাণমন্ত্রীর বক্তব্য ‘আমরা পছন্দ করি নাই’— এ কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার সিলেট বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধনী শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন তিনি।

সমাজকল্যাণমন্ত্রীর বিবৃতিতে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে জড়ানো প্রসঙ্গে তিনি বলেন, ‘সিলেটে সমালোচনা একটু বেশি হয়।’

বৃক্ষমেলায় দেয়া বক্তৃতায় অর্থমন্ত্রী বনায়নের মাধ্যমে সবুজ দেশ গড়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, আমাদের দেশে ভূমির তুলনায় বৃক্ষ কম। এজন্য নতুন বনায়ন সৃষ্টি করতে হবে। জীবনের তাগিদেই আমারদেরকে বনায়ন করতে হবে।

সিলেট নগরীর কিনব্রিজ এলাকায় অনুষ্ঠিত এ বৃক্ষমেলায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম। অন্যদের মধ্যে বিভাগীয় বন কর্মকর্তা দেলওয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক খায়রুল বাশার ও নার্সারি মালিক সমিতির সভাপতি মখলেছুর রহমান বক্তব্য রাখেন।

এ বৃক্ষমেলা চলবে আজ থেকে-১৫ দিন পর্যন্ত।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ