ময়মনসিংহ সদর উপজেলায় বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকসার সংঘর্ষে শুক্রবার চালকসহ ৩ জন মারা গেছেন। আহত হয়েছেন আরো ২ জন।
নিহতরা হলেন: সিএনজি চালিত অটোরিকসার চালক আরিফ, যাত্রী আতিকুল ও সাঈদ হাসান।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি ফজলুল করিম জানিয়েছেন, সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার বেলতলী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এনা পরিবহনের একটি বাস সঙ্গে অটোরিকসার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন জন মারা যান।
গুরুতর আহত ৪ জনকে ময়মনসিংহ মেডিকেলে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অটোরিকসার চালক আরিফ ও সাইদ বলেও জানান তিনি। দুমড়ে মুচড়ে যাওয়া অটোরিকসা পুলিশ উদ্ধার করেছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: