জেলার খবর

টানা বৃষ্টিতে লালমনিরহাট-নীলফামারিতে বন্যা

বন্যা
বন্যা

লালমনিরহাটের হাতিবান্ধা ও নীলফামারির ডিমলা ও জলঢাকা উপজেলায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বৃষ্টির কারণে আকস্মিক বন্যা দেখা দিয়েছে।

আমাদের সংবাদাতা জানিয়েছেন, টানা বৃষ্টির কারণে হাতিবান্ধা উপজেলার ২৫টি গ্রাম প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় দশ হাজার মানুষ। হুমকির মুখে পড়েছে কয়েকটি বাঁধ। এছাড়া, ডিমলা ও জলঢাকা উপজেলার ১৫টি ইউনিয়নেও বন্যা দেখা দিয়েছে।

এ সকল এলাকা থেকে স্থানীয়দের নিরাপদ স্থানে সড়ে যাওয়ার অনুরোধ করেছে পানি উন্নয়ন বোর্ড। লালমনিরহাটে তিস্তা ব্যারেজে বিপদ সীমার ৩২ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদ সীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে।

ব্যারেজের সবকটি গেট খুলে পানি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ