জেলার খবর

কেরানীগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৪

দক্ষিণ কেরানীগঞ্জ
দক্ষিণ কেরানীগঞ্জ

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসের চার যাত্রী মারা গেছে।

পুলিশ জানিয়েছে, শনিবার বেলা ৩টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের কদমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পুয়াছিন (৫), তানিয়া (১৪), আছমা (১৫) ও কাউসার আহমেদ (১৩)।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি জামাল উদ্দিন মীর জানান, ইলিশ পরিবহনের ঢাকাগামী বাসটির সঙ্গে মাওয়াগামী মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যায় পুয়াছিন, তানিয়া ও আছমা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় কাউসার।

ওসি জানান, আহত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটিকে আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ