অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরার বিনেরপোতা এলাকা থেকে রোববার দুপুরে দালালসহ ৮ বাংলাদেশি নারী ও পুরুষকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন: নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও এলাকার কবির হোসেন, শেফালী আক্তার, সেলিনা খাতুন, আসমা খাতুন, শিউলী খাতুন, সাজেদা খাতুন, লিজা খাতুন ও দালাল সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী গ্রামের আসকার আলী।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি গোলাম রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: