জেলার খবর

লঞ্চ পিনাকের মালিক ও তার ছেলে চার দিনের রিমান্ডে

লঞ্চ পিনাক-৬
লঞ্চ পিনাক-৬

মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা নদীতে ডুবে যাওয়া পিনাক-৬ লঞ্চের মালিক তার ছেলেকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার বেলা ১১টার দিকে মুন্সিগঞ্জের আমলি আদালত-৬-এর হাকিম মো. হারুন অর রশিদ এ আদেশ দেন।

আবু বকর সিদ্দিককে গত বুধবার ভোরে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।

গত বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর খিলক্ষেত থেকে আর ফারুককে গ্রেপ্তার করে র্যাব। তিনি ওই লঞ্চডুবির ঘটনায় করা মামলার ৩ নম্বর আসামি।

পিনাক-৬ লঞ্চের মালিক আবু বকর সিদ্দিক মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বাসিন্দা। তিনি উপজেলার দক্ষিণ মেদেনীমণ্ডল ইউনিয়ন বিএনপির নেতা। লঞ্চের ব্যবসা ছাড়াও তিনি ঢাকা-মাওয়া রুটে ইলিশ পরিবহনেরও একজন অন্যতম মালিক।

মাদারীপুরের কাওড়াকান্দি থেকে ৪ আগস্ট দুই শতাধিক যাত্রী নিয়ে মাওয়ায় আসার পথে পিনাক-৬ ডুবে যায়। এ পর্যন্ত ৪৭ জনের মরদেহ উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন ৬১ জন। লঞ্চটির অবস্থান শনাক্ত করা যায়নি। ১১ আগস্ট লঞ্চ উদ্ধার অভিযান বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন।

লঞ্চডুবির ঘটনায় বেপরোয়া যান চলাচল, ভাড়ার জন্য অতিরিক্ত যাত্রী বহন ও অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে পিনাক-৬-এর মালিক আবু বকর, তার ছেলে ওমর ফারুকসহ ছয় জনের বিরুদ্ধে লৌহজং থানায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের পরিদর্শক জাহাঙ্গীর ভূঁইয়া মামলা করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ