শিক্ষার্থী রিয়াদ হত্যার জের ধরে একমাস বন্ধ থাকার পর খুলেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জবিপ্রবি)।
সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে রোববার বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেয়া হয়।
গত ১৪ জুলাই সন্ত্রাসী হামলায় শিক্ষার্থী নাইমুল ইসলাম রিয়াদ নিহত হওয়ার পর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। সম্প্রতি রিজেন্ট বোর্ডের এক জরুরী সভায় আজ থেকে বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার সিদ্ধান্ত হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: