বিশ্ব ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী পদ্মা সেতুর নির্মাণ কাজ চলছে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার মুন্সীগঞ্জের লৌহজংয়ে একটি রেস্ট হাউজে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, শুধুমাত্র অর্থায়ন ছাড়া বিশ্বব্যাংকের অন্যান্য পরিকল্পনা থেকে একচুলও সরে আসা হয়নি।
এরইমধ্যে চায়না মেজর ব্রিজ কোম্পানির ৩০ জনের একটি প্রতিনিধি দল মাওয়ায় কাজ শুরু করেছে— উল্লেখ করে কিছু অবকাঠামো চায়না থেকে তৈরি করে এনে এখানে স্থাপন করা হবে বলে জানান তিনি।
এছাড়া, এ মাসের মধ্যেই পদ্মা সেতু নির্মাণের জন্য নদী শাসন কাজের চূড়ান্ত আদেশ দেয়া হবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: