দিনাজপুরে মোটরপরিবহন শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা উপলক্ষে জেলার সব রুটে যাত্রীবাহী যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
শনিবার সকাল ৬ টা থেকে শ্রমিকরা এ যানবাহন চলাচল বন্ধ রেখেছেন। সন্ধ্যা ৬টার পর যানবাহন চলাচল শুরু করবে বলে জানিয়েছে শ্রমিক নেতারা।
দিনাজপুর মোটরপরিবহন শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক সাইফুর রাজ চৌধুরী জানান, সকাল ১১ টা থেকে জেলা শ্রমিক ইউয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এ কারণে সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত জেলার সকল রুটে বাস, মিনিবাস, মাইক্রোবাসসহ যাত্রীবাহী যানবাহন চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে।
সন্ধ্যা ৬ টার পর জেলার সকল রুটে যানবাহন চলাচল স্বাভাবিক হবে বলে তিনি জানান।
এদিকে, জেলা থেকে যানবাহন চলাচল বন্ধ থাকলেও অন্য জেলা থেকে আগত যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: