পদ্মায় তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় মাওয়া-কাওড়াকান্দি রুটের দুই পাশে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। মুন্সীগঞ্জের মাওয়া চৌরাস্তা থেকে শ্রীনগরের দোগাছি পর্যন্ত পাঁচ কিলোমিটার এলাকায় আটকা পড়েছে পাঁচশরও বেশি যানবাহন।
বিআইডব্লিউটিসির কর্মকর্তারা জানিয়েছেন, নতুন ফেরিঘাট তৈরি না হওয়া পর্যন্ত ফেরি চলাচল স্বাভাবিক হবে না। আর তীব্র স্রোতের কারণে ৪টি ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
পদ্মায় তীব্র স্রোতের কারণে এক একটি ফেরি পার হতে দুই থেকে তিনগুন সময় বেশি লাগছে। ফলে ফেরির জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যানবাহনগুলোকে।
এদিকে, মঙ্গলবার ৩ নম্বর রো রো ফেরিঘাটের সংযোগ সড়ক নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ায় অন্য ২টি ফেরিঘাট দিয়ে ফেরি পারাপার সচল রাখা হয়েছে। তবে রো রো ফেরিগুলো ২ নম্বর ঘাট দিয়ে চলাচল করছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: