যৌতুকের টাকা পরিশোধ করতে না পারায় রংপুরে অন্তঃসত্তা গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ ওঠেছে।
এলাকাবাসি জানিয়েছে, সম্প্রতি নগরীর পশ্চিম রাজেন্দ্রপুর এলাকার মঞ্জুরুল ইসলাম স্ত্রী মনিরা বেগমের কাছে এক লাখ টাকা যৌতুক দাবি করে। টাকা দিতে না পারায় মনিরাকে প্রায়ই মারধর করত মঞ্জুরুল।
শুক্রবার রাতে মারধরের একপর্যায়ে মনিরা জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে শ্বাসরোধ করে হত্যা করে মঞ্জুরুল বলে জানান তারা।
পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে মঞ্জুরুল।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: