সিরাজগঞ্জের তাড়াশের হরিণচড়ায় ট্রাক চাপায় মঙ্গলবার হাটিকুমরুল হাইওয়ে থানার কনষ্টেবল হাবিবুর রহমান (৪৮) মারা গেছেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট ইকবালের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতাকে জানিয়েছেন, হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার হরিণচড়ায় রাস্তা পার হবার সময় বনপাড়া থেকে হাটিকুমরুলগামী দ্রুতগামী একটি ট্রাক হাবিবুরকে চাপা দেয়।
এ সময় ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ গিয়ে হাবিবুর রহমানের মরদেহ উদ্ধার করে।
ঘাতক ট্রাকটিকে আটক করতে পারেনি পুলিশ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: