দিনাজপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে মঙ্গলবার পালিত হচ্ছে ফুলবাড়ি ট্র্যাজেডির অষ্টম বার্ষিকী।
দিনটি স্মরণে সকাল থেকে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। কালো ব্যাজ ধারণ করে শোকর্যালী বের করে সম্মিলিত পেশাজীবী সংগঠন।
ঢাকা মোড় থেকে আলাদা শোকর্যালী বের করে তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতাকর্মীরা। পরে শহীদ তরিকুল সালেকিন ও আল আমিনের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এছাড়া, নিমতরী মোড়ে প্রতিবাদী জনসভার আয়োজন করা হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: