জেলার খবর

যমুনা নদীর ভাঙন রোধে শুষ্ক মৌসুমে স্থায়ীভাবে কাজ হবে

নদীর ভাঙন
নদীর ভাঙন

যমুনা নদীর ভাঙনরোধে শুষ্ক মৌসুমে স্থায়ীভাবে কাজ হবে— আর এর জন্য ৩০৩ কোটি টাকার একটি প্রকল্প পানি সম্পদ মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে জানিয়েছেন পানি সম্পদমন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ। এদিকে, সিরাজগঞ্জ শহর রক্ষায় এক হাজার কোটি টাকা ব্যয়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে বলে জানান তিনি।

মঙ্গলবার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার রৌহাদহ-চন্দবাইশা ভাঙন ও বন্যাকবলিত এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রকল্পটি অনুমোদন হলে যমুনার ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন, বগুড়ার জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস, পুলিশ সুপার মোজাম্মেল হক, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী আবদুর রউফ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মমতাজ উদ্দিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বন্যায় ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ মোল্লাবাড়ি বালির তৈরি ক্রস বাঁধ পরিদর্শন শেষে মন্ত্রী বলেন,শহর রক্ষায় এক হাজার কোটি টাকা ব্যয়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

এ প্রকল্পগুলো সম্পন্ন হলে সিরাজগঞ্জ শহর ও বাস্তবায়নাধীন শিল্প পার্ক ঝুঁকিমুক্ত হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, যমুনার ভাঙন প্রতিরোধে বিশ্বব্যাংকের অর্থায়নে ৮ হাজার কোটি টাকা ব্যয়ে দীর্ঘমেয়াদি একটি প্রকল্প হাতে নেয়া হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে সিরাজগঞ্জসহ যমুনার তীরবর্তী জেলাগুলো ভাঙনের হাত থেকে রক্ষা পাবে।

পরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ সদর উপজেলার রানীগ্রাম, সিমলা, পাঁচঠাকুরী এলাকা পরিদর্শন করেন মন্ত্রী।

পানি সম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু বীর প্রতীক, মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ, সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সসদস্য প্রফেসর হাবিবে মিল্লাত মুন্না, জেলা প্রশাসক বিল্লাল হোসেন, পুলিশ সুপার এস এম এমরান হোসেনসহ পানি উন্নয়ন বোর্ডের ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ