পরিবহন শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বুধবার রাঙামাটিতে সড়ক ও নৌ-পথে দ্বিতীয়দিনের মতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করছে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
ধর্মঘটের কারণে সড়ক পথের ১৪টি ও নৌ-পথের ৬টি রুটে বন্ধ রয়েছে বাস, অটোরিক্সা ও লঞ্চ চলাচল। যানবাহন না পাওয়ায় চরম দুর্ভোগে পরেছে মানুষ। অনেকেই পায়ে হেটে গন্তব্যে রওনা হন।
রাঙামাটি মোটর মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, হামলাকারীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।
এদিকে, মামলার ৯ আসামির মধ্যে ২ জনকে আটকের বিষয় নিশ্চিত করেছে কোতয়ালী থানার ভারপ্রাপ্তা কর্মকর্তা।
গত সোমবার রাতে রাঙামাটি শহরের স্থানীয় কয়েকজন দোকান কর্মচারী কথাকাটাকাটির জের ধরে পরিবহন শ্রমিকের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ৬ পরিবহন শ্রমিক আহত হন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: