জেলার খবর

শাবিপ্রবির অধ্যাপককে কুপিয়ে আহত

শাবিপ্রবি
শাবিপ্রবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নিয়াজ আহমেদকে বৃহস্পতিবার কুপিয়ে আহত করেছে তারই বিভাগের ওয়েস নামে এক শিক্ষার্থী।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে নিজ কক্ষে অবস্থানকালীন সময়ে অধ্যাপক নিয়াজের ওপর অতর্কিতে হামলা চালায় ওই শিক্ষার্থী। পরে পালিয়ে যাওয়ার সময় ওয়েসকে আটক করে গণপিটুনি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা। শিক্ষকের ওপর হামলাকারী শিক্ষার্থী ওয়েস বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।

ঘটনার পর আহত শিক্ষক এবং শিক্ষার্থীকে স্থানীয় রাগিব মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে অধ্যাপক নিয়াজকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সাংবাদিকদের বলেন, আহত অধ্যাপক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক জোটের সঙ্গে জড়িত।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন বলেন, ওয়েস শাবিপ্রবির শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি। তবে গণপিটুনিতে গুরুতর আহত হওয়ায় হামলার কারণ বা উদ্দেশ্য সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

এছাড়া, কোনো রাজনৈতিক দলের সঙ্গে এখন পর্যন্ত ওয়েসের সম্পৃক্ততার বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

তবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি অঞ্জন রায়ের দাবি, কোনো পদে না থাকলেও ওয়েস ছাত্র শিবিরের রাজনীতিতে যুক্ত। দীর্ঘ দিন ধরে সে অনলাইনে প্রগতিশীল শিক্ষক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ