জেলার খবর

সারাদেশে বন্যা পরিস্থিতি আরো অবনতি

বন্যা
বন্যা

পদ্মা, মেঘনা, যমুনা ও ব্রহ্মপুত্রসহ নদ-নদীর পানি বৃদ্ধি ও টানা বৃষ্টি আর উজানের ঢলের কারণে কুড়িগ্রাম, মাদারীপুর, লালমনিরহাট ও গাইবান্ধাসহ বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এসব জেলায় বন্যার পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

কুড়িগ্রামের চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্রের নদের পানি বিপদসীমার ৪০ সেন্টিমিটার ও ধরলার পানি ৪৩ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ৫৭ ইউনিয়নের প্রায় আড়াইলাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

লালমনিরহাটের তিস্তার পানি বিপদ সীমার ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। হুমকির মুখে রয়েছে জেলার কয়েকটি বাঁধ।

মাদারীপুরে পদ্মা নদীর পানি বিপদ সীমার ২২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেইসঙ্গে ভাঙনের সৃষ্টি হয়েছে।

গাইবান্ধায় ঘাঘট নদীর পানি বিপদসীমার ৪০ সেন্টিমিটার ও ব্রহ্মপুত্রের পানি ২৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দেখা দিয়েছে খাদ্য ও পানীয় জলের অভাব।

এছাড়া, অব্যাহত রয়েছে সিরাজগঞ্জ ও মুন্সীগঞ্জের নদ-নদীর পানি বৃদ্ধি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ