জেলার খবর

বিএসএফের নির্যাতনে বাংলাদশি আহত

বিএসএফ
বিএসএফ

যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের অগ্রভুলোট সীমান্তে ভারতীয় সীমান্তক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা আব্দুল মালেক খোকন (২৮) নামে এক বাংলাদেশি গরুব্যবসায়ীকে ধরে বেদম মারপিট করেছে।

গুরুতর আহত ওই গরু ব্যবসায়ী বর্তমানে বিএসএফএর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। খোকন ভুলোটের আরশাদ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, ভোরে ইছামতি নদী পার হয়ে ভারত থেকে গরু নিয়ে দেশে ফিরছিলেন খোকনসহ কয়েকজন রাখাল। এ সময় বিএসএফ সদস্যরা ধাওয়া করে তাদের মধ্যে খোকনকে ধরে নিয়ে যায়। একপর্যায়ে তিনি পালানো চেষ্টা করলে তারা তাকে লক্ষ্য করে গুলি চালায় তারা। এতে গুলিবিদ্ধ হয়ে খোকন মাটিতে লুটিয়ে পড়লে বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে ভারতের ঝাওডাঙ্গা ক্যাম্পে নিয়ে যায়।

এসময় তার সঙ্গীরা পালিয়ে আসতে সক্ষম হন। তার অবস্থা আশংকাজনক। তবে পুটখালী বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার রফিকুল ইসলাম জানান, গুলি নয় খোকন পটকা বাজির আঘাতে আহত হয়েছেন। এ ব্যাপারে বিএসএফের সঙ্গে আমাদের আলোচনা চলছে। খোকন বর্তমানে ওপারে চিকিৎসাধীন রয়েছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ