খুলনাসহ দক্ষিণাঞ্চলের সঙ্গে সড়কপথে উত্তরাঞ্চলের যোগাযোগের একমাত্র মাধ্যম নাটোর-বগুড়া মহাসড়ক। দীর্ঘদিন ধরে মেরামত না হওয়ায় মহাসড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় খানাখন্দ তৈরি হয়েছে। এতে প্রতিনিয়তই সৃষ্টি হয় যানজট, দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
কিলোমিটার দীর্ঘ নাটোর-বগুড়া মহাসড়কটির নাটোর অংশে পড়েছে ২০ কিলোমিটার। তবে দীর্ঘদিন কোন মেরামত না করায় সড়কের এ অংশ জুড়ে তৈরি হয়েছে ছোট-বড় খানাখন্দ। ফলে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে মহাসড়কটি।
মাঝেমধ্যেই এসব খানা-খন্দে পড়ে বিকল হয়ে যায় যানবাহন। সৃষ্টি হয় তীব্র যানজট। প্রায়শই ঘটে দুর্ঘটনা।
মহাসড়কটিকে দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও ভুক্তভোগীরা।
তবে, দ্রুত মহাসড়কটির মেরামত কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: