জেলার খবর

সাতক্ষীরায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ দুই

সাতক্ষীরা
সাতক্ষীরা

সাতক্ষীরার কলারোয়া সদর ও শ্যামনগর উপজেলার সুন্দরবনের কলাগাছিয়া এলাকায় আলাদা আলাদা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।

তারা হলেন- কলারোয়া উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সামছুল আলম বুলবুল (৩৫) ও বনদস্যু আলিম বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কামরুল ইসলাম।

পুলিশ জানিয়েছে, শনিবার ভোর রাত ৩টার দিকে কলারোয়া উপজেলার গাজনা এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ঘটনা ঘটে।

উপজেলার সরসকাটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ময়েন উদ্দিন বলেন, শনিবার ভোর রাত ৩টার দিকে কলারোয়া উপজেলার গাজনা এলাকায় নিজ বাড়ি থেকে বুলবুলকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনার পরপরই তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়।

তিনি জানান, এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের গুলিতে বুলবুল দুই পায়ের হাটুতে গুলিবিদ্ধ হন। পরে তাকে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুলবুলের নামে কলারোয়া থানার চারটি হত্যা মামলা রয়েছে।

এদিকে শুক্রবার রাত ১১ টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বড় টিয়াখালী নদী এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বনদস্যু আলিম বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কামরুল ইসলাম গুলিবিদ্ধ হয়েছেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, শুক্রবার সকালে কালিগঞ্জের মীরগাঙ এলাকা থেকে পুলিশ কামরুলকে গ্রেপ্তার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বিকেলে অস্ত্র উদ্ধারে পুলিশ তাকে নিয়ে সুন্দরবনের বড় টিয়াখালী নদী এলাকায় যায়।

তিনি বলেন, এসময় তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও ত্রিশ রাউন্ড গুলি ছোড়ে। এতে কামরুল গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় পুলিশের তিন সদস্যও আহত হন। ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

ওসি জানান, কামরুল ইসলাম সুন্দরবনের ত্রাস। তার বিরুদ্ধে কালিগঞ্জ, শ্যামনগর ও কয়রা থানায় হত্যা, লুণ্ঠনসহ একাধিক মামলা রয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ